+8801617633393 onlinepatshala24@gmail.com
কিচিরমিচির 19 Aug 2026

মনছুঁয়ে যায়

মুহাম্মদ কুতুব উদ্দিন বখতেয়ার রচিত মনছুঁয়ে যায় কবিতা

কুতুবউদ্দিন বখতেয়ার

(শিক্ষক ও কবি।)

মুহাম্মদ কুতুব উদ্দিন বখতেয়ার রচিত মনছুঁয়ে যায় কবিতা

মন ছুঁয়ে যায়

লেখক: কুতুবউদ্দিন বখতেয়ার, শিক্ষক ও কবি।




মন ছুঁয়ে যায় সাগর-নদী

পাহাড় পর্বত সবুজ বন

মন ছুঁয়ে যায় আশেপাশের

ভালো মনের মানুষ জন।


মনছুঁয়ে যায় পাখপাখালি

মিষ্টি মধুর পাখির ডাক

মনছুঁয়ে যায় ইছামতি

নদীর ধারে বকের ঝাঁক।


মনছুঁয়ে যায় মিষ্টি হাওয়া

ঢেউ জাগানো ধানের খেত

মনছুঁয়ে যায় দিগন্ত মাঠ

চোখ জুড়ানো সবুজ খেত।


মনছুঁয়ে যায় রাতের তারা

মনমাতানো জ্যোৎস্না রাত

মনছুঁয়ে যায় আমার মায়ের

স্নেহভরা মিষ্টি হাত।

শেয়ার করুন:
Facebook WhatsApp
1 এই পোস্টটি 1জন পছন্দ করেছেন
1টি মন্তব্য

মন্তব্য (1)

মন্তব্য করতে প্রথমে অ্যাকাউন্টে লগইন করুন।

লগইন করুন
Admin 2 সপ্তাহ আগে

nice